জরুরি নোটিশ ই-জিপি ও টেন্ডার ডেস্ক সক্রিয়
অফিস সময় · Monday - Thursday: 11:00 AM - 11:00 PM | Friday: 02:30 PM - 11:00 PM | Saturday & Sunday : 02:00 PM - 09:00 PM 🇬🇧 English
Home → Notice Board → Notice Details
General Notice সময়সীমা নেই Published: ১৭ নভে, ২০২৬ 86 views

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট (দ্বিতীয় সংশোধন) আইন, ২০২৬-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন

২ নভেম্বর, ২০২৬ তারিখে অনুষ্ঠিত মন্ত্রিসভার ২৬তম বৈঠক পাবলিক প্রকিউরমেন্ট (দ্বিতীয় সংশোধন) আইন, ২০২৬-এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।
সরকারি ক্রয় ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা, সম-আচরণ ও অবাধ প্রতিযোগিতা নিশ্চিত করার লক্ষ্যে সরকারি ক্রয়ের মূল আইনি কাঠামো হিসেবে ‘পাবলিক প্রকিউরমেন্ট আইন, ২০০৬’ অদ্যাবধি মোট ৬ (ছয়) দফায় সংশোধন করা হয়েছে। সর্বশেষ দফা গত ২১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ‘পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’ জারির মাধ্যমে সম্পাদন করা হয়। দেশীয় শিল্পের স্বার্থ সুরক্ষা, ক্রয়কার্যে অধিকতর প্রতিযোগিতা সৃষ্টির লক্ষ্যে নতুন, অতি ক্ষুদ্র ও ক্ষুদ্র, নারী দরপত্রদাতা ও সুযোগবঞ্চিত দরপত্রদাতাগণের জন্য বিশেষ ব্যবস্থার সংরক্ষণ, উন্মুক্ত দরপত্র পদ্ধতির কার্যপ্রণালির আধুনিকায়ন, সম্পদের সুষম বিস্তারের লক্ষ্যে সীমিত দরপত্র পদ্ধতির অধিকতর প্রয়োগের বিধান, পেশাগত অসদাচরণ সংশ্লিষ্ট বিধানের স্পষ্টীকরণ, রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে বিকল্প ক্রয় ব্যবস্থার সংস্থান (Alternative Procurement Arrangement) ইত্যাদি যুগোপযোগী বিধান প্রণয়নের উদ্দেশ্যে অধ্যাদেশটি জারি করা হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ৯৩ এর দফা (২) অনুযায়ী, জারিকৃত অধ্যাদেশটি আইনে রূপান্তরের উদ্দেশ্যে বিল আকারে জাতীয় সংসদের পরবর্তী অধিবেশনে উপস্থাপন করতে হবে। এতদুদ্দেশ্যে প্রণীত আইনের খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদনের জন্য মন্ত্রিসভায় উপস্থাপন করা হয়েছে। ‘পাবলিক প্রকিউরমেন্ট (দ্বিতীয় সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়া জনমত যাচাইয়ের লক্ষ্যে বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ) এবং বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি)-এর ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। খসড়া আইনটি লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে মন্ত্রিসভা চূড়ান্ত অনুমোদন করেছে। মন্ত্রিপরিষদ বিভাগ এ বিষয়ে প্রেস ব্রিফ জারি করেছে।
উৎসঃ Bangladesh Public Procurement Authority Publication Date : 03/11/2026
মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট (দ্বিতীয় সংশোধন) আইন, ২০২৬-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন.pdf Format: PDF
Download Attachment
বিজ্ঞাপন

Visitor Comments, Questions & Assistance Requests

Have questions regarding this tender deadline, BOQ rates, or submission rules? Submit your query or comment below.

Public Inquiries & Discussions (0)

No comments yet. Be the first to ask a question!

e-GP Contractor Wing

Need Help Before Tender Closing?

Our 1st Class Contractor consultancy team assists with BOQ rate schedules, joint-venture documentation, and electronic submission.

+880 1773-456 404

Monday - Thursday: 11:00 AM - 11:00 PM | Friday: 02:30 PM - 11:00 PM | Saturday & Sunday : 02:00 PM - 09:00 PM

Instant WhatsApp Help

সর্বশেষ নোটিশ ও বিজ্ঞপ্তি

সব নোটিশ দেখুন →
PDF preview
Page 0 / 0 Open PDF Download

Loading PDF…

Scan to Download

আপনার মোবাইল ক্যামেরা অথবা কিউআর স্ক্যানার দিয়ে স্ক্যান করে অ্যাপসটি ইনস্টল করুন।

Direct Link:

Chat with us on WhatsApp Follow our Facebook Page Universal Computers on Pinterest Scroll to Top